মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:১৮ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
চবিতে সকলের জন্য বিনামূল্যে এআই কোর্সের উদ্বোধন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত
চবি প্রতিনিধি:
Published : Tuesday, 3 February, 2026
চবিতে সকলের জন্য বিনামূল্যে এআই কোর্সের উদ্বোধন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত

চবিতে সকলের জন্য বিনামূল্যে এআই কোর্সের উদ্বোধন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শিখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘AI Navigator-2026’ কোর্সের উদ্বোধন হয় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে । উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ৩ বছর এ কার্যক্রম চলমান রাখার বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান Send a Little Hope, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি ইনস্টিটিউট কোয়ালিটি এস্যুরেন্স সেল, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সমন্বিত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এ কোর্স শুরু করা হয়েছে। এই কোর্সের আওতায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবেন। এছাড়া এই কোর্সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই কোর্সে অংশগ্রহণ করতে পারবে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান Send a Little Hope এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিএসই বিভাগের অধ্যাপক, ড. মোঃ আশরাফুল ইসলাম, সেন্ড অ্য লিটল হোপ এর কান্ট্রি ডিরেকটর, সাদমান সাকিব চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আগামীর সময় নিশ্চিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সময়। এখন যারা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় নিজেদেরকে দক্ষ করতে পারবে, তারাই সামনের দিনে পৃথিবীকে নেতৃত্ব দিবে। চবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এরকম একটি প্রশিক্ষণের আয়োজন করায় সেন্ড অ্য লিটল হোপ-ইউকে'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যােগ। আগামীর বিশ্ব এআই শাসন করবে। সবাইকে এর সম্পর্কে ধারণা থাকা দরকার। দেশ ও জাতির এর সুফল ব্যবহার করার আহ্বান জানান তিনি।


উদ্বোধনী অনুষ্ঠানে এআই নেভিগেটর-২০২৬ সম্পর্কে প্রেজেন্টেশন দেন যুক্তরাজ্যের চ্যারিটি প্রতিষ্ঠান Send a Little Hope এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। এআই কিভাবে বর্তমান প্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে উল্লেখ করে মুজাহিদুল ইসলাম জানান।


উল্লেখ্য, এই কোর্সের প্রতি সেশনে মাত্র ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। প্রতি কোর্সে মোট চারটি মডিউল থাকবে। এই কোর্স প্রায় ৫-৬ সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে। কোর্স ৮টি লাইভ সেশন থাকবে। প্রতি সেশন শেষে প্রাকটিক্যাল প্রজেক্ট থাকবে। কেবল বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা এআই কোর্স করতে পারবে বিষয়টি এমন নয়। কোর্স শেষে সেরা ৫টি প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। প্রায় দুই মাসব্যাপী এই কোর্স শেষে সাধারণ শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল কোলাবারেশনের সুযোগ থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com