| শিরোনাম |
|
কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন
গনকণ্ঠ ডেস্ক
|
![]() কোনো দিন হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াতের আমির সম্প্রতি দাবি করেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেননি, বরং কর্নেল অলি দিয়েছেন। এ বক্তব্যকে তিনি ‘প্রলাপ বকা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ ধরনের প্রলাপ অস্বাভাবিক নয়। কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা আসাই স্বাভাবিক। তিনি আরও বলেন, ‘তারা (জামায়াত) বলছে, তাদেরও নাকি একজন মুক্তিযোদ্ধা আছে। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে। তারা এখন সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে। সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে।’ সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াত আমিরের এ ধরনের বক্তব্য মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি জানান, এসব বক্তব্যের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানানো হবে। |