| শিরোনাম |
|
ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফা প্রেসিডেন্ট ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, ইনফান্তিনো রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে মানবিক ও বেসামরিক আগ্রাসনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার পক্ষে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন বলেও অভিযোগ আনা হয়েছে। মিরোৎভোরেৎসের তথ্যানুযায়ী, ইনফান্তিনোর কর্মকাণ্ড ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গিয়ান্নি ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলে আন্তর্জাতিক ফুটবলের সব প্রতিযোগিতা থেকে রাশিয়ার দলগুলোকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো মন্তব্য করেন, এই নিষেধাজ্ঞার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি; বরং আন্তর্জাতিক অঙ্গনে হতাশা ও ঘৃণা বেড়েছে। এই মন্তব্যের পর ইউক্রেনের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়ি সিভিগা বলেন, ‘ফিফার প্রেসিডেন্ট নৈতিক আদর্শচ্যুত হয়েছেন।’ ফিফা সভাপতির নাম মিরোৎভোরেৎসের ‘হত্যা তালিকায়’ যুক্ত হওয়ায় আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সূত্র: আরটি |