শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:১৪ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ফোনে ব্লক করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী আটক
আন্তর্জাতিক ডেস্ক
Published : Wednesday, 4 February, 2026
ফোনে ব্লক করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী আটক

ফোনে ব্লক করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী আটক

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে কল ও মেসেজ ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত তরুণীকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ এবং মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়াই এই হত্যাকাণ্ডের মূল কারণ।


নিহত তরুণের নাম কমতা প্রসাদ সূর্যবংশী (২৫)। তিনি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোশনি সূর্যবংশী (২২)-এর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।


গত কয়েক দিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। অভিযোগ অনুযায়ী, কমতা হঠাৎ রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তার ফোন নম্বর ও মেসেজ ব্লক করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কমতা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন—এমন সন্দেহে রোশনি একটি ছুরি নিয়ে তার বাসায় যান।


পুলিশের ভাষ্য অনুযায়ী, দরজা খোলার পর রোশনি কমতার কাছে তার মোবাইল ফোন দাবি করেন। কমতা ফোন দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রোশনি কমতার বুকে ছুরিকাঘাত করেন।


ঘটনার সময় ঘরের ভেতরের চিৎকার শুনে কমতার রুমমেট বাইরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।


পুলিশ কর্মকর্তা সুম্মত সাহু জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‘অভিযুক্ত তরুণী ছুরি নিয়ে ভুক্তভোগীর কক্ষে যান এবং তাকে তার ফোন দিতে বলেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি বুকে ছুরিকাঘাত করেন এবং এটি তাৎক্ষণিকভাবে প্রাণঘাতী ঘটনায় রূপ নেয়।’


পুলিশ সূত্রে আরও জানা গেছে, নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণী দাবি করেন, তিনি ভয় দেখানোর উদ্দেশ্যেই ছুরি সঙ্গে নিয়েছিলেন। তবে পুলিশ তার উদ্দেশ্য, সম্পর্কের প্রকৃতি এবং হত্যাকাণ্ডের আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলোর পূর্ণ ধারাবাহিকতা খতিয়ে দেখছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com