মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:৩৪ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
মন্দির স্থাপনের আন্দোলনে সনাতনি শিক্ষার্থীদের সাথে সংহতি জবি ছাত্রদলের
জবি প্রতিনিধি
Published : Wednesday, 4 February, 2026
মন্দির স্থাপনের আন্দোলনে সনাতনি শিক্ষার্থীদের সাথে সংহতি জবি ছাত্রদলের

মন্দির স্থাপনের আন্দোলনে সনাতনি শিক্ষার্থীদের সাথে সংহতি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছে জবি ছাত্রদল। ‎

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এসময় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাই মিলেমিশে থাকবে একজন শিক্ষার্থী হিসেবে সকলেরই চাওয়া। সকল ধর্মের শিক্ষার্থীদের তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। আমরা শুনেছি এই বিশ্ববিদ্যালয়ে আড়াই হাজারের বেশি সনাতনী শিক্ষার্থী রয়েছে, তাদের ধর্ম পালনের জন্য একটি মন্দির স্থাপনের দাবিও দীর্ঘদিনের। আমরা চাই প্রশাসন তাদের এই দাবিকে গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নিবেন।
এসময় সনাতনী শিক্ষার্থী অঙ্কন কর্মকার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকাংশ ন্যায্য দাবি আন্দোলনের মাধ্যমেই আদায় হয়েছে। কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিও নতুন নয়। এটি শুধু সনাতন শিক্ষার্থীদের দাবি নয়, বরং সকল জবিয়ানদের ন্যায্য দাবি।

‎এ সময় শাখা ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিন্দু-মুসলিম সবাই সমান হারে ভর্তি ফি প্রদান করে। তাহলে কোনো শিক্ষার্থী কেন ধর্মীয় সুবিধা থেকে বঞ্চিত হবে? বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র—এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন থাকার কথা নয়।

‎তিনি আরও বলেন, জবিতে প্রায় ২৭০০ শিক্ষার্থীর জন্য ক্যাম্পাসে একটা মন্দির হবে এটা তাদের যৌক্তিক দাবি। অসাম্প্রদায়িক বাংলাদেশে সনাতনী শিক্ষার্থীদের এই দাবিকে আমলে নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com