| শিরোনাম |
|
এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতার নাম
আন্তর্জাতিক ডেস্ক
|
![]() এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতার নাম নথিতে থাকা একাধিক ই-মেইলে অনুরাগ কাশ্যপকে ‘বলিউড গাই’ হিসেবে অভিহিত করা হয়েছে। এসব ই-মেইল তিন ব্যক্তির মধ্যে আদান–প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় জেফরি এপস্টেইনও যুক্ত ছিলেন। ই-মেইলগুলোর আলোচ্য বিষয় ছিল এপস্টেইনের কিউবা সফরের সম্ভাব্য পরিকল্পনা। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা–সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে পারেন—এমন সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম দেখা যায়। তবে তালিকায় নাম থাকলেও ওই কর্মসূচিতে অনুরাগ কাশ্যপ আদৌ অংশ নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্যও করেননি তিনি। এর আগে এপস্টেইন–সংক্রান্ত নথিতে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের নামও উঠে আসে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিত্বের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে রয়েছেন সংগীতশিল্পী মাইকেল জ্যাকসন, অভিনেত্রী ও গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার এবং সংগীতশিল্পী মিক জ্যাগার। উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত বিপুল পরিমাণ নথি প্রকাশ করে। এসব নথির মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা নথিপত্র, ১ লাখ ৮০ হাজার ছবি এবং প্রায় ২ হাজার ভিডিও। |