| শিরোনাম |
|
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলসহ ৪ জনের মৃত্যুদণ্ড
গনকণ্ঠ ডেস্ক
|
![]() আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুলসহ ৪ জনের মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন—সাবেক ডিআইজি নুরুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন এসআই মালেক এবং তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ রনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ রায় প্রদান করেন। রায়ের অংশ হিসেবে আদালত সাবেক এমপি সাইফুল ইসলামের সব ধরনের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাজেয়াপ্তকৃত সম্পত্তি নিহতদের পরিবারগুলোর মধ্যে বণ্টনের আদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় সংঘটিত ওই হত্যাকাণ্ডে ছয়জনকে হত্যার পর মরদেহ ভ্যানে স্তূপ করে আগুনে পুড়িয়ে ফেলার পাশাপাশি আরও একজনকে হত্যার অভিযোগ আনা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ এই রায় ঘোষণা করা হলো। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। |