শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:৪২ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
আগ্নেয়াস্ত্র-গুলিসহ শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক নেত্রী আটক
গনকণ্ঠ প্রতিবেদক (শরীয়তপুর)
Published : Thursday, 5 February, 2026
আগ্নেয়াস্ত্র-গুলিসহ শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক নেত্রী আটক

আগ্নেয়াস্ত্র-গুলিসহ শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক নেত্রী আটক

শরীয়তপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জামসহ জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বিএ: ৭৯৮৭লেফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি।

গ্রেফতার ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকার মন্টু তালুকদারের স্ত্রী।

৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক বিএ: ৭৯৮৭ লেফটেন্যান্ট কর্ণেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে পৌরসভার আংগারিয়া বাজার এলাকায় ইলোরা হাওলাদারের পিতা মৃত ইয়াকুবা হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, ৭১ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি একে-২২ বোর রাইফেল ও ৫৭রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি ৯ এমএম পিস্তলের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া দুটি আইফোনসহ মোট ছয়টি মোবাইল ফোন, তিনটি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার এক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ডেগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ডসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকেই ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে আটক করা হয়।

অপরদিকে, একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ডামুড্যা এলাকায় পৃথক অভিযানে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com