| শিরোনাম |
|
টাঙ্গাইলে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ
গনকণ্ঠ প্রতিবেদক (দেলদুয়ার)
|
![]() টাঙ্গাইলে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ গত রোববার (১ ফেব্রুয়ারি) রাতে দেওলী ইউনিয়নের ঝুনকাই গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। ভিকটিমের বাবা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী দুই কিশোর জিহাদ ও আব্দুল্লাহ্ শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পাশবিক নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দেলদুয়ার থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, মামলার অন্যতম আসামি জিহাদকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। |