শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৪:০৩:০৬ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
“মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 7 February, 2026
“মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা

“মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা

“মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা

“মানুষ আগে, রাজনীতি পরে” এই প্রত্যয়ে ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের ইশতেহার ঘোষণা

“মানুষ আগে, রাজনীতি পরে—স্বপ্নের আলো ঘরে ঘরে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুহাম্মাদ আনোয়ার সাদাত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রিশালে নিজ বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি একটি মানবিক, আধুনিক ও সমৃদ্ধ ত্রিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত  সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

লিখিত বক্তব্যে মুহাম্মাদ আনোয়ার সাদাত বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক ও সামাজিক বাস্তবতার আলোকে ত্রিশালের সমস্যা ও সম্ভাবনা গভীরভাবে বিশ্লেষণ করে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার, সুশাসন ও টেকসই উন্নয়নের ভিত্তিতেই এই ইশতেহার তৈরি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইশতেহারে প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়—উন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দলীয় প্রভাবমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, ত্রিশালের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা।
তিনি আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। 

এ সময় সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। তিনি নির্বাচিত হলে ত্রিশালবাসীর প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে তিনি ত্রিশালবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং ইনশাআল্লাহ ত্রিশালকে উন্নয়ন ও মানবিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com