| শিরোনাম |
|
নিজ দলের রক্ত ঝরিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, জনগণ তাদের আর মেনে নেবে না: নিজামুল হক নাঈম
খন্দকার নিরব, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :
|
|
নিজ দলের রক্ত ঝরিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, জনগণ তাদের আর মেনে নেবে না: নিজামুল হক নাঈম নিজ দলের রক্ত ঝরিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, জনগণ তাদের আর মেনে নেবে না: নিজামুল হক নাঈম সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত তজুমদ্দিনের চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইনশাল্লাহ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে ৫৪ বছরের সন্ত্রাস, জুলুম ও চাঁদাবাজির রাজনীতি থেকে দেশকে মুক্ত করে ন্যায়ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা হবে। তজুমদ্দিনের বিচ্ছিন্ন চরাঞ্চলে দীর্ঘদিনের সন্ত্রাসের অধ্যায় শেষ করে উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করা হবে। পাশাপাশি নিরক্ষরতা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি জনপদ গড়ে তোলা হবে। জামায়াত সমর্থিত এই তরুণ প্রার্থী আরও বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের প্রত্যাশা ছিল অনেক বড়। কিন্তু বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি, নির্যাতন ও চাঁদাবাজির রাজনীতিকেই প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার হয়ে সুইস ব্যাংকে জমা হয়েছে, গড়ে উঠেছে তথাকথিত ‘বেগম পাড়া’। এটাই দীর্ঘ ৫৪ বছরের নির্মম বাস্তবতা। তিনি তজুমদ্দিন অঞ্চলকে চাঁদাবাজিমুক্ত, বৈষম্যহীন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে ফুলকপি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তজুমদ্দিন উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর মো. জাকির হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো. আক্তার উল্লাহ এবং লালমোহন উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। |