মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৫:০৬:০৭ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
বাগেরহাটে ৬ ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 11 February, 2026
বাগেরহাটে ৬ ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

বাগেরহাটে ৬ ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। 

অভিযানের সময় হাড়িখালি সুইচগেটের ভেতরে অবস্থিত একটি পরিত্যক্ত ভবনের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। 

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের আগের দিন বা নির্বাচনের দিন এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় সেখানে গোপনে মজুত করে রাখে।  

বৃহস্পতিবার সকালে র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে এসে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে বলে জানান বাগেরহাট মডেল থানার ওসি মাসুম খান। 

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

বাগেরহাট ককটেল


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com