শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:৪৬ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং
নড়াইল জেলা প্রতিনিধি:
Published : Wednesday, 11 February, 2026
নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং

নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মগ্লবার (১০ ফেব্রুয়ারি) নড়াইল জেলা পুলিশের আয়োজনে নড়াইল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মহোদয় আসন্ন নির্বাচন ও গণভোট ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য, করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও তিনি ভোটকেন্দ্র ও গণভোট কেন্দ্রসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের মাধ্যমে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবদুল সালাম, জেলা প্রশাসক, নড়াইল; মোঃ মাসুদ রানা, লেঃ কর্নেল (সিও) আর্মি ক্যাম্প নড়াইল;  খন্দকার আবু সহল আব্দুল্লা, অধিনায়ক লেঃ কর্নেল বিজিবি; মোঃ আব্দুস ছালেক, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল; মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্), নড়াইল; মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল; রবিন হালদার, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল), নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com