| শিরোনাম |
|
শ্রীপুরে রাতে টাকা বিলির সময় পাঁচ লক্ষ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
|
![]() শ্রীপুরে রাতে টাকা বিলির সময় পাঁচ লক্ষ টাকাসহ বিএনপির দুই কর্মী আটক আটককৃতদের নাম জহিরুল ইসলাম পায়েল ও রিয়েল আহমেদ। তারা নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করেন । পরে বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে শ্রীপুর মডেল থানার ওসি কে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি । শ্রীপুর মডেল থানার ওসি ফোন না ধরায় পুলিশ সুপার গাজীপুর কে একাধিকবার ফোন দিলে তিনিও ফোন রিসিভ করেননি।পরে শ্রীপুর মডেল থানার কর্মরত ডিউটি অফিসার কে ফোন দিয়ে এ সকল তথ্য নিশ্চিত করা যায়। |