| শিরোনাম |
|
গণকণ্ঠে ভিডিও প্রকাশের পর ইসিতে অভিযোগ, পদ হারালেন কমিটির আহ্বায়ক
সাজেদুল হক প্রান্ত, ক্রাইম রিপোর্টার
|
|
গণকণ্ঠে ভিডিও প্রকাশের পর ইসিতে অভিযোগ, পদ হারালেন কমিটির আহ্বায়ক ঢাকা-১৬ আসনে বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হকের কার্যালয়ে ‘দরজা বন্ধ করে গোপন বৈঠক’ সংক্রান্ত একটি ভিডিও গণকণ্ঠ ডিজিটাল প্লাটফর্মে প্রকাশের পর নির্বাচনী অঙ্গনে তীব্র আলোচনা তৈরি হয়েছে। ওই ভিত্তি করে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন কর্নেল নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগটি পাওয়ার পর নির্বাচন কমিশন বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠায়। এরপর রিটার্নিং কর্মকর্তা দ্রুত পদক্ষেপ হিসেবে অভিযুক্ত কমিটির আহ্বায়ককে তৎকালিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তা বলেন, “অভিযোগের প্রেক্ষিতে তৎকালিকভাবে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।” জামায়াত প্রার্থীর অভিযোগে বলা হয়, নির্বাচনী দায়িত্বে থাকা কমিটির আহ্বায়ক বিএনপি প্রার্থী আমিনুল হকের কার্যালয়ে গোপন বৈঠকে অংশ নেন। গণকণ্ঠে প্রকাশিত ভিডিওতে এ সংক্রান্ত দৃশ্য দেখা গেছে বলে দাবি করা হয়েছে। নির্বাচনের আগমুহূর্তে এমন অভিযোগ ও প্রশাসনিক পদক্ষেপ ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। |