শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:০৫ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :
Published : Friday, 13 February, 2026
ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড

ঝালকাঠিতে জাল ভোট দিতে গিয়ে নরী আটক,২ বছরের সশ্রম কারাদণ্ড

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের চেষ্টা করার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। ঘটনাটি ভোটগ্রহণ চলাকালীন সময় ঘটে।
আটককৃত নারী ছাবিলা বেগম, পিতা শুকুর আলী হাওলাদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই নারী ভোটকেন্দ্রে প্রবেশ করে অন্যের নামে ভোট দেওয়ার চেষ্টা করলে উপস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সন্দেহজনক মনে করে যাচাই-বাছাই করেন। পরে তার জাল ভোট প্রদানের চেষ্টা প্রমাণিত হলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতকে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রাণী নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় আরপিও’র ৭৪(৫) ধারা অনুযায়ী অভিযুক্ত ছাবিলা বেগমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসাথে অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রে জাল ভোটের চেষ্টা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এমন ঘটনায় ভোটারদের মধ্যে স্বস্তি দেখা গেছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com