শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:৫৪ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
চট্টগ্রামের বাঁশখালীতে ভোট না দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
বাঁশখালী(চট্টগ্রাম )প্রতিনিধি:
Published : Wednesday, 18 February, 2026
চট্টগ্রামের বাঁশখালীতে  ভোট না দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে ভোট না দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে  প্রতিবেশীর পছন্দের প্রার্থীকে  ভোট না দেওয়াকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নুরু মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযোগ পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায়   মৌলানা জাহাঙ্গীর মুনিরীর মা মমতাজ বেগমের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা দৃশ্য । ঘরের দরজা-জানালা ভাঙা এবং আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, হেলাল ও, দিদার, মৌলানা জাহেদুল ইসলাম, নুরুল ইসলাম এবং আবুতাহের এর বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারী সাধারন ডাইরি দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মুনিরীর স্ত্রী জাফরিন সোলতানা  বলেন,আমার স্বামীকে হেলাল উদ্দিনদের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে আমাদের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছে।”তিনি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত দিদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ফোনে কথা বলেছি। আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাই আমিও খারাপ ব্যবহার করেছি। কিন্তু ঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানি না।”

এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ সাইফুল্লাহ বলেন, সাধারন ডাইরি করেছেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com