শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:৫০ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 22 February, 2026
ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্র্যাজুয়েশন সম্পন্ন

ট্যালেন্ট ডেভেলপমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রথম ব্যাচের গ্রাজুয়েশন সম্পন্ন হয়েছে।
ব্যাংকের ক্রমবর্ধমান ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে শক্তিশালী করা এবং দেশব্যাপী গ্রাহকদের জন্য উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে ফিউচার-রেডি ব্রাঞ্চ লিডার গড়ে তুলতেই এই অগ্রণী উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাংকটির ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রামটি সম্ভাবনাময় তরুণ পেশাজীবীদের নেতৃত্বগুণ বিকাশে একটি কৌশলগত বিনিয়োগ। এর মাধ্যমে ব্রাঞ্চ নেটওয়ার্কেপরিচালনগত উৎকর্ষতা, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত হবে।ক্যারিয়ারের শুরুতেই নেতৃত্বগুণ বৃদ্ধির মাধ্যমে ব্র্যাক ব্যাংক দীর্ঘমেয়াদের দেশের মানবসম্পদ উন্নয়ন এবং ব্যাংকিং খাতের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জোরালো ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।
এক বছর মেয়াদি রোটেশনাল পদ্ধতিতে ডিজাইন করাএই প্রশিক্ষণ কর্মসূচিতে ইয়াং লিডাররা ব্রাঞ্চ অপারেশনস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কমপ্লায়েন্স, গভর্ন্যান্স এবং দায়িত্বশীল ব্যাংকিং চর্চা বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন। কাঠামোবদ্ধ ডিপার্টমেন্টাল অ্যাটাচমেন্ট, হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে এক মাসব্যাপী ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সের সমন্বয়ে সাজানো এই কারিকুলাম ব্রাঞ্চ ইয়াং লিডারদের জ্ঞান, শৃঙ্খলা এবং নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়তা করেছে।
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘লার্নার টু লিডার’ শীর্ষক এই গ্র্যাজুয়েশনপ্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান।
এ সময় তারেক রেফাত উল্লাহ খান বলেন, “ভবিষ্যৎ ব্যাংকিং নেতৃত্ব গড়ে উঠবে তাঁদের হাতেই, যারা দৃঢ় মূল্যবোধ, ডিজিটাল দক্ষতা এবং গ্রাহকদের সাথে চমৎকার ব্যাংকিং সম্পর্কের সমন্বয় ঘটাতে সক্ষম হবেন। ব্রাঞ্চ ইয়াং লিডার্স প্রোগ্রামের মাধ্যমে আমরা এমন সব ট্যালেন্টদের জন্য বিনিয়োগ করছি, যারা ব্রাঞ্চ ব্যাংকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এবং আমাদের ভবিষ্যৎ লিডারশিপ পাইপলাইনকে আরও শক্তিশালী করবে। এই গ্র্যাজুয়েটরা বাংলাদেশের সর্বত্র নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও ফিউচার-রেডি ব্যাংকিং সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ব্রাঞ্চভিত্তিক মানবসম্পদ নিয়োগের এই উদ্যোগ ব্র্যাক ব্যাংকের নেতৃত্ব শক্তিশালীকরণ অঙ্গীকারের প্রতিফলন। এটি পরবর্তী প্রজন্মের লিডারদের প্রস্তুত করার মাধ্যমে ব্যাংকিং খাতে টেকসই প্রবৃদ্ধি ওসুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহক ও সমাজে অর্থবহ পরিবর্তন নিয়ে আনার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।













« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com