মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ১৩:০৭:৪২ পিএম
শিরোনাম নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার        ২০২৬ এর ফিফা বিশ্বকাপে সারাদেশে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ২০ জন, বলছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম       বরগুনার পাথরঘাটায় পৃথক হামলায় আহত ২, বরিশাল শেবাচিমে প্রেরণ       চট্টগ্রামে গণপরিবহনে নারী যাত্রীদের ভোগান্তি চরমে: প্রয়োজন সংরক্ষিত আসন বৃদ্ধি ও নারীবান্ধব বাস       ‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ       বিশ্বকাপ ফাইনালের পর মারামারি নিয়ে তদন্তে নেমেছে ফিফা       টানা দশম রাতের মতো যুক্তরাষ্ট্রের হামলা, দাঁতভাঙা পাল্টা জবাব ইরানের      
ইডেনে সেমিফাইনাল অনিশ্চিত, কলকাতা থেকে সরতে পারে ম্যাচ
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 24 February, 2026
ইডেনে সেমিফাইনাল অনিশ্চিত, কলকাতা থেকে সরতে পারে ম্যাচ

ইডেনে সেমিফাইনাল অনিশ্চিত, কলকাতা থেকে সরতে পারে ম্যাচ

প্রথমে ঠিক ছিল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেললে তা ইডেনে হবে না। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে তা হলে সেই ম্যাচ হবে কলকাতায়। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে।

‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, আইসিসি সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা, প্রথম সেমিফাইনালের মাঠ নির্দিষ্ট নয়। তা নির্ভর করছে দু’টি দলের উপর। 

চিঠিতে লেখা, ‌‌‘প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তা হলে সেটি হবে কলম্বোতে। পাকিস্তান না উঠলে হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনো দলের মুখোমুখি হয়, তা হলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতে হবে।’

এই বার্তা থেকে পরিষ্কার, আগে যেমন শুধু পাকিস্তান উঠলে সেমিফাইনাল ইডেন থেকে সরে যেত, এখন আর সেই শর্ত থাকছে না। এবার যোগ হয়েছে শ্রীলঙ্কাও। অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনো একটি দল উঠলেই খেলা ইডেন থেকে সরে যেতে পারে। তবে শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি না হলে তবেই সেটা হবে। আর যদি শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে কোনো দলই সেমিফাইনালে না ওঠে তা হলে প্রথম সেমিফাইনাল ইডেনেই হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান যে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, তা আগে থেকেই ঠিক ছিল। ফলে সেমিফাইনাল ও ফাইনালের জন্য দু’টি করে মাঠ ঠিক করা আছে। কিন্তু শ্রীলঙ্কা এই প্রতিযোগিতার সহ-আয়োজক। তাই তারা সেমিফাইনালে উঠলে শ্রীলঙ্কার সমর্থকদের আনন্দ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তবে ফাইনালে শ্রীলঙ্কা উঠলেও ম্যাচ কলম্বোয় হবে কি না, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আইসিসি জানায়নি।

ভারত সেমিফাইনালে উঠলে কোনো মাঠে খেলবে তা-ও নির্দিষ্ট নয়। যদি সূর্যকুমার যাদবরা সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় তা হলে তাদের কলম্বোতে খেলতে হবে। পাকিস্তান বাদে ভারত অন্য যে কোনো দলের মুখোমুখি হলে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন সূর্যকুমার যাদবরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেই খেলা। আর যদি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে কোনো দলই সেমিফাইনালে না ওঠে তা হলে প্রথম সেমিফাইনাল কলকাতায় ও দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ে হবে। সে ক্ষেত্রে একটি গ্রুপের এক নম্বর দল অপর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে খেলবে।

সূত্র : আনন্দবাজার


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com