| শিরোনাম |
|
প্রথম কার্যদিবসে নতুন গভর্নর
‘এসেছি, কাজ শুরু করি’
নিজস্ব প্রতিবেদক :
|
বাংলাদেশ ব্যাংকের ১৪তম নতুন গভর্নর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মোস্তাকুর রহমান। গতকাল বুধবার নিয়োগ পাওয়ার পর আজ বৃহস্পতিবার কাজে যোগ দেন তিনি। এদিন ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।’বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আসেন নতুন গভর্নর। এ সময় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নিবাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন। গতকাল বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। মোস্তাকুর রহমান ব্যয় ব্যবস্থাপনা বা কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে এফসিএমএ ডিগ্রিধারী। তিনি একজন ব্যবসায়ী। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। |