বুধবার ২২ জুলাই ২০২৬ ১৩:০৭:৩৪ পিএম
শিরোনাম নিয়োগ ছাড়াই ‘ছায়া সার্ভেয়ার’!        বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা       ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর সন্দেহ ও তালাকের কথা শুনে গৃহবধূর আত্মহত্যা       নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে বায়োকেম কেমিক্যাল কোম্পানিকে জরিমানা        দশমিনা উপজেলায় জাল টাকার নোটসহ এক ব্যবসায়ী আটক       আইনশৃঙ্খলা ও জনসেবায় কোনো আপস নয় — এমপি এস. এম. ফয়সল        জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী      
‘ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন’
আন্তর্জ াতিক ডেস্ক:
Published : Monday, 2 March, 2026
‘ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন’

‘ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন’

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন। মাহমুদ আহমাদিনেজাদর ঘনিষ্ঠ এক সহযোগী বার্তাসংস্থা আনাদোলুকে রোববার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন। 

শনিবার ইরানজুড়ে আকস্মিক ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কর্মকর্তা ও কমান্ডাররা নিহত হয়েছেন। 


গতকালেই খবর চাউর হয় যে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদও নিহত হয়েছেন। তবে সর্বশেষ মাহমুদ আহমাদিনেজাহের উপদেষ্টা তার বেঁচে থাকার খবর দিলেন।

ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য? ইরানের বিরুদ্ধে এবার যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য? 
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, তার (সাবেক প্রেসিডেন্ট) সঙ্গে আমি যোগাযোগে আছি। সবকিছু ঠিক আছে। 


তিনি জানান, গতকাল মাহমুদ আহমাদিনেজাদের নিরাপত্তা কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা হয়েছে। এতে তার তিনজন দেহরক্ষী নিহত হয়েছেন। নিহতরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন

খামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেনখামেনি ছাড়াও ইরানের যেসব শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন
। 

ওই উপদেষ্টা আরও জানান, বেঁচে গেলেও আহমাদিনেজাদের নিজস্ব বাসভবন ওই ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে ছিল। সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com