শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৪:০৩:৫১ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য
আন্তর্জ াতিক ডেস্ক:
Published : Monday, 2 March, 2026
নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য

নাগরিকদের মধ্যপ্রাচ্য ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য

নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্যের দেশগুলো ত্যাগে সাহায্যকারী দল পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ ⁠পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্কাই নিউজকে বলেছেন, আনুমানিক তিন লাখ নাগরিক এই অঞ্চলে তাদের উপস্থিতি জানিয়ে নিবন্ধন করেছেন।  দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। 

সাইপ্রিয়ট প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটে। শাহেদ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে সামান্য পরিমাণে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে নিকোস ক্রিস্টোডোলিডেস বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই-আমাদের দেশ কোনওভাবেই কোনও সামরিক অভিযানে অংশগ্রহণ করে না এবং অংশ নিতেও চায় না। এসব ঘটনার বিষয়ে ইউরোপীয় এবং অন্যান্য নেতাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।”

এর আগে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় এ তিনি কথা জানান ।

স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে.... সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে আমাদের ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে যেগুলো ইতোমধ্যেই সফলভাবে ইরানের হামলা প্রতিহত করছে। কিন্তু হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসমুখেই ধ্বংস করা অর্থাৎ তাদের সংরক্ষণাগারে বা যেসব লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় সেখানে।

যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলেও জানান তিনি। এরপরই সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে হামলা করছে ইরানি বাহিনী। সূত্র: আল-জাজিরা


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com