শনিবার ১৪ মার্চ ২০২৬ ০৫:০৩:১৪ এএম
শিরোনাম বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ১২       ঢাকাস্হ আজমিরীগন্জ উপজেলা এসোসিয়েশনের ইফতার অনুস্ঠিত        "ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬" ঠিক কতটা যুক্তিসঙ্গত?       আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের       ইরানের হামলায় ভয়ংকর ক্ষেপণাস্ত্র সংকটে উপসাগরীয় দেশগুলো       ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ       ডেপুটি স্পিকার কায়সার কামাল      
সর্বোচ্চ দামে ভারতে শাকিরার কনসার্টের টিকিট বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 3 March, 2026
সর্বোচ্চ দামে ভারতে শাকিরার কনসার্টের টিকিট বিক্রি শুরু

সর্বোচ্চ দামে ভারতে শাকিরার কনসার্টের টিকিট বিক্রি শুরু

প্রায় ১৯ বছর পর ভারতে পা রাখতে চলেছেন পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স আরও একবার দেখার জন্য মুখিয়ে এই দেশের শ্রোতারা।

১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট  অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ থেকে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। ভারতে শাকিরার কনসার্টের আয়োজনে 'ফিডিং ইন্ডিয়া'। সহযোগিতায় 'ডিস্ট্রিক্ট বাই জোমাটো'। ডেলিভারি চার্জ এবং আগাম বুকিংয় ফি-সহ শাকিরার কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার টাকা।

একটি টিকিটে একজনেরই প্রবেশাধিকার। কনসার্ট দেখা ছাড়াও এক টিকিটের সঙ্গে আরও বেশ কিছু সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। যেমন ভিআইপি লাউঞ্জে যাওয়া, ফ্যান পিট অ্যাক্সেস, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া, অ্যালকোহলযুক্ত পানীয়, প্রিমিয়াম খাবারসহ আরও অনেক কিছু।

তবে শাকিরা এই অনুষ্ঠানগুলো করছেন সমাজসেবামূলক কাজের উদ্দেশে। এখান থেকে সংগৃহীত অর্থ শিশুদের খাবারের জন্য দান করবেন। শাকিরা বলেন, ‘‘ভারতে অনুষ্ঠান করতে পারার অনুভূতি সবসময় সুখের। এই ট্যুরটা করার উদ্দেশ্য, যাতে প্রত্যেক শিশু তাদের প্রয়োজনীয় পুষ্টি পায়।’’

এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন শাকিরা। বিগত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকের মতো শিল্পীরা এদেশে অনুষ্ঠান করে গিয়েছে। তবে শাকিরার অনুষ্ঠান নিয়ে যে ভাবে আগ্রহ তৈরি হয়েছে, তা আগে কখনও হয়নি। ফলত, বিভিন্ন শহরে শাকিরার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হবে, সেটা নিয়ে কোনও দ্বিমত নেই।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com