বুধবার ১৩ মে ২০২৬ ১১:০৫:২৬ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি
আন্তর্জ:াতিক ডেস্ক;
Published : Wednesday, 4 March, 2026
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক প্রাণহানির দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সিরিজ হামলায় ইরানে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে একটি মানবাধিকার সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সংস্থাটির দেওয়া তথ্যমতে, নিহতের তালিকায় ১৮১ জন শিশু রয়েছে যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া হামলায় আহত হয়েছেন ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে অন্তত ১০০ শিশু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইরানে কমপক্ষে ১০৪টি হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে সামরিক ঘাঁটির পাশাপাশি চিকিৎসা কেন্দ্র এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাকেও ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আরও হতাহতের খবর পর্যালোচনা করা হচ্ছে, যা নিহতের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে।

দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থী ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানি কর্মকর্তাদের ভাষ্যমতে, গত শনিবার ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘাঁটির নিকটবর্তী ওই স্কুলটিতে বিমান হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে নিহতদের জানাজার শোকাবহ ছবি ছড়িয়ে পড়েছে।

বিবিসি নিউজ জানিয়েছে, ইরানি কর্তৃপক্ষের দেওয়া এই নিহতের সংখ্যা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা স্কুলটিতে হামলার বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো অভিযানের বিষয়ে তারা অবগত নয়।

সূত্র: বিবিসি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com