| শিরোনাম |
|
শ্রীপুরে ঈদকে সামনে রেখে মহাসড়কে টহল জোরদার, উদ্ধার দেশীয় অস্ত্র
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:
|
![]() শ্রীপুরে ঈদকে সামনে রেখে মহাসড়কে টহল জোরদার, উদ্ধার দেশীয় অস্ত্র পুলিশ সূত্রে জানা যায়, টহলরত অবস্থায় সন্দেহজনক পরিস্থিতি লক্ষ্য করে তল্লাশি চালানো হলে ঘটনাস্থল থেকে ২টি রাম দা, ১টি বড় ছুরি, ১টি জিআই পাইপ, ১টি টর্চলাইট, ১টি ফিচার ফোন এবং ২টি জ্যাকেট উদ্ধার করা হয়। অভিযানে মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সার্জেন্ট সৌরভ দাস বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল ও তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। বুধবার সকালে রঙ্গিলা বাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহজনক বস্তু নজরে এলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের মূল লক্ষ্য। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক তৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |