বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:১৫ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান
সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :
Published : Thursday, 5 March, 2026
যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: ইরান

আন্তর্জাতিক জলসীমায় ইরানি যুদ্ধজাহাজে মার্কিন হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়েছে, এই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই হামলাকে সমুদ্রের বুকে একটি নৃশংসতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ 'দেনা' ভারতের নৌবাহিনীর অতিথি হিসেবে অবস্থান করছিল। উপকূল থেকে প্রায় দুই হাজার মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে কোনো ধরনের সতর্কতা ছাড়াই প্রায় ১৩০ জন নাবিকসহ জাহাজটিতে হামলা চালায় মার্কিন বাহিনী। 

আরাঘচি অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র যে নজির স্থাপন করল, তার জন্য তারা ভবিষ্যতে তাদের অনুতপ্ত হতে হবে। তেহরানের পক্ষ থেকে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com