বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩৯ পিএম
শিরোনাম পাবনায় বাড়ছে হামের প্রকোপ, দুই শিশুর মৃত্যু       তালিকায় ভুয়া নাম-নম্বর, অর্থের বিনিময়ে রুগ্ন গরু বিতরণের অভিযোগ       ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান       পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?       চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​       জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল       দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার      
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ জোরদার জরুরি
নিজস্ব প্রতিবেদক :
Published : Thursday, 5 March, 2026
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ জোরদার জরুরি

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধ জোরদার জরুরি

সম্প্রতি নরসিংদী, সীতাকুন্ডসহ দেশের বিভিন্ন স্থানে নারী এবং শিশু ধর্ষণ ও হত্যার শিকার এবং হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ সকল ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের পুলিশ দক্ষতার সাথে গ্রেফতার করেছে, যা প্রশংসার দাবিদার। 

ভয়েজ অব লইয়ার্স সরকারকে আইন অনুযায়ী অতিসত্বর পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে তৎপরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সকল হত্যাকান্ডের বিচার সম্পন্ন করে সমাজে দৃষ্টান্ত স্থাপনে পদক্ষেপ গ্রহনের আহবান জানাই। 

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আমরা সরকারকে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার আহবান জানাই। এ কাজের অংশ হিসেবে সামাজিক প্রচার মাধ্যমে ধর্ষণ ও সহিংসতার শাস্তি বিষয় প্রচারণা জোরদার করণ; নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা, ‍উপজেলা পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ; জনপ্রতিনিধি, গ্রাম পুলিশদের নারী প্রতি সহিংসতার সংবাদ পুলিশকে জানানো বাধ্যতামূলক করণ; স্কুলে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে সরকারী কল নম্বর সম্পর্কে অবহিত করণ; . হাইকোর্টের নির্দেশনা অনুসারে সকল সরকারী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনে যৌন হয়রানি প্রতিরোধে "যৌন হয়রানির অভিযোগ এবং প্রতিকার কমিটি" গঠনের নির্দেশনা প্রদান এবং নিশ্চিতকরণ; সহ নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে উপর্যুপরি কার্যক্রম অবিলম্বে গ্রহণের সুপারিশ জানাই। নারী ও শিশু বিষয় মন্ত্রণালয়ের অধীন ধর্ষণ ও হত্যা সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি তদারকিতে মনিটরিং সেলের তথ্যাদি অনলাইনের প্রদানের আহবান জানাই। দেশে যে কোন মুল্যে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সরকারকে কঠোরতম পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানাচ্ছি এবং সহিংসতাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com