রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:০৫ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি :
Published : Saturday, 7 March, 2026
সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

সিংড়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সঙ্কট সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ১০ হাজার লিটার তেল মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। 

শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মসজিদের দক্ষিণ পাশে বাঁশের ঝাঁড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা  নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান পরিচালনা করে মাটির নিচে ট্যাংকির মধ্যে ১০ হাজার লিটার তেল মজুদ পান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে ১০ হাজার লিটার ডিজেল  অন্যায়ভাবে সংরক্ষণ করে রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং আগামীকালের মধ্যে ডিজেল দোকানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন।

মো. রুবেল নিংগইন ভাটোপাড়া মহল্লার মো. বেল্লাল হোসেনের ছেলে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম প্রমুখ।

অপরদিকে উপজেলার শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭.৩৮ ও ৪২ ধারা ভঙ্গের অপরাধে ৩ দোকানীকে ৮ হাজার টাকা অর্থদন্ড করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান দিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, তেলের কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু  ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজন ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুসারে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তার মজুদের অনুমতি আছে, তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বেআইনিভাবে মজুদ করায় এ অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com