সোমবার ১১ মে ২০২৬ ০৬:০৫:৫৮ এএম
শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় দুই সাংবাদিকের ৫ বছরের সাজা        পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদান প্রদান করলেন জেলা প্রশাসক        চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম চলতি মাসের শেষ সপ্তাহে বাজারে আসবে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাগানপাড়া       গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন        উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা        র‌্যাব-১২’র অভিযান, সলঙ্গায় হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার        কলাপাড়ার দেড়শ বছরের পুরোনো মসজিদে মুসল্লিদের দুর্ভোগ       
বান্দরবানে পাম্পে পাম্পে নেই তেল, ভোগান্তিতে চালকরা
বান্দরবান জেলা প্রতিনিধি:
Published : Sunday, 8 March, 2026
বান্দরবানে পাম্পে পাম্পে নেই তেল, ভোগান্তিতে চালকরা

বান্দরবানে পাম্পে পাম্পে নেই তেল, ভোগান্তিতে চালকরা

বান্দরবানে হঠাৎ করেই পাম্পাগুলোতে পেট্রোল ও অকটেনের সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পেট্রোল-অকটেন চালিত যানবাহনের চালকরা। জ্বালানি নিতে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটতে দেখা গেছে চালকরা।

রবিবার ( ৮ মার্চ) সকাল থেকে বান্দরবান সদরের বিভিন্ন পাম্পে এমন চিত্র দেখা যায়।

সকাল থেকে সরজমিনে কয়েকটি পেট্রোল পাম্পে গিয়ে দেখাযায়,  মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি।  পর্যাপ্ত জ্বালানি না থাকায় একশত টাকার বেশি অকটেন দেয়া হচ্ছে না পাম্প থেকে। খুচরা তেল ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশই দোকান বন্ধ করে দিয়েছে তেল না থাকায়। এতে চরম বিপাকে পড়েছে অকটেন ও পেট্রোল চালিত যানবাহন চালকেরা।


স্থানীয় মোটরসাইকেল চালক মো. জাহাঙ্গীর  বলেন, পাহাড়ি জনপদের এই বান্দরবানে ভাড়ায় মটরসাইকেল চালিয়ে সংসার চলে তার।গত কাল পাম্প থেকে ২০০ টাকার অকটেন নিয়ে ছিল।আজ কোন পাম্পেই তেল না পাওয়ায় যাত্রি পরিবহন করতে পারছেন না এতে সংসার পরিচালনা করা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান তিনি।


রাইসুল ইসলাম নামে অপর এক মটর সাইকেল চালক বলেন, জরুরি ডাক্তার দেখাতে  তাকে পার্শ্ববর্তী কেরানীহাট যেতে হচ্ছে।যার দুরুত্ব প্রায় ২৫ কি.মি.।পক্ষান্তরে তিনটি পেট্রোল পাম্প ঘুরে অকটেন পেয়েছি ১০০  টাকার।যা ১ লিটারেরও কম।এই তেল দিয়ে যাওয়া-আসা কঠিন হয়ে যাবে বলে জানান তিনি।

উজমা পেট্রোল পাম্পের ম্যানেজার জুয়েল দাশ বলেন, গতকাল পর্যন্ত স্টকে যা ছিল তা গ্রাহকদের দিয়ে দেয়া হয়েছে।বর্তমানে কোনপ্রকার অকটেন বা পেট্রোল নেই।তেল সর্বরাহকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের কাছে বার বার ডিমান্ড দেয়ার পরও তারা অকটেন বা পেট্রোল দিচ্ছে না।যা স্থানীয় প্রশাসনকেও জানানো হয়েছে।


বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন,"সকরকার যেহেতু জ্বালনী তেলের সংকট ঘোষণা করেনি সেহেতু কেউ মজুদ করে দাম বাড়ানোর  অপচেষ্টা করলে তা কোন ভাবেই মেনে নেয়া হবে না"।

তিনি আরো বলেন, ''মজুদের প্রমাণ পেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি"।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com