রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩৫ পিএম
শিরোনাম বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু        কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২       প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস মেরি-লুইস এতা      
৩০ বছরে প্রথমবার জ্বালানির সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক :
Published : Monday, 9 March, 2026
৩০ বছরে প্রথমবার জ্বালানির সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার

৩০ বছরে প্রথমবার জ্বালানির সর্বোচ্চ মূল্য নির্ধারণের সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ববাজারে বাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার ছাড়িয়েছে।

জ্বালানি তেলের দাম দ্রুত বাড়তে থাকায় অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটি পেট্রোলিয়ামজাত জ্বালানির ওপর সর্বোচ্চ মূল্যসীমা (প্রাইস ক্যাপ) নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

জরুরি মন্ত্রিসভা বৈঠকে দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং জানান, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব থেকে ভোক্তা ও শিল্পখাতকে সুরক্ষা দিতে সরকার দ্রুত ও কঠোরভাবে এই ব্যবস্থা কার্যকর করবে।

সাধারণত দক্ষিণ কোরিয়ার জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ওঠানামা করে এবং সরকার কর সমন্বয় বা ভর্তুকির মাধ্যমে বাজারকে প্রভাবিত করে। কিন্তু বৈশ্বিক অস্থিরতার জেরে ‘৩০ বছরের মধ্যে প্রথমবার’ একটি সর্বোচ্চ দাম নির্ধারণ করতে যাচ্ছে দেশটির সরকার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় দেশটির জ্বালানি আমদানিনির্ভর অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। ফলে পরিস্থিতি সামাল দিতে সরকার এবার সরাসরি মূল্যসীমা নির্ধারণের মতো ব্যতিক্রমী পদক্ষেপ নিতে যাচ্ছে। সূত্র: বিবিসি


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com