রোববার ১২ এপ্রিল ২০২৬ ২০:০৪:৩৯ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ ও সরঞ্জাম সহ স্টোরকিপার ফারুককে আটক করছে পুলিশ
কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Tuesday, 10 March, 2026
কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ ও সরঞ্জাম সহ স্টোরকিপার ফারুককে আটক করছে পুলিশ

কুড়িগ্রামে স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ ও সরঞ্জাম সহ স্টোরকিপার ফারুককে আটক করছে পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার  রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুককে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওয়েট মেশিন কুরিয়ারের মাধ্যমে পাচার করার সময় আটক করেছে পুলিশ।

গত সোমবার  রাত ৯ টার দিকে রৌমারী শহরের একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে ওই বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জামসহ ফারুককে আটক করা হয়েছে।
এ ঘটনায় জব্দ করা মালামাল থানায় নিয়ে আসা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com