রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:১১ পিএম
শিরোনাম ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
কিশোর গ্যাং দমনে নতুন বার্তা দিলেন, "বান্দরবান পুলিশ সুপার"
বিপ্লব চক্রবর্তী, বান্দরবান জেলা প্রতিনিধি:
Published : Tuesday, 10 March, 2026

কিশোর গ্যাং দমনে নতুন বার্তা দিলেন,

কিশোর গ্যাং দমনে নতুন বার্তা দিলেন,

বান্দরবানে কিশোর গ্যাং দমনে রাত ১০টার পর কিশোরদের রাস্তায় পেলে আইনি বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান।

গতকাল রবিবার (৮ মার্চ) রাত ১১টায় বান্দরবান পৌরসভার থানচি বাসস্টেশন এলাকায় বান্দরবান পুলিশের সচেতনতা কার্যক্রম চলাকালে জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং বলতে যে অর্থে বোঝানো হয় বান্দরবানে সেই অর্থে বোঝাতে চাওয়া হচ্ছে না। তারা অনেকেই আসলে অবুঝ বা পরিস্থিতি সম্পর্কে বুঝতে চাচ্ছে না। এখন সময় হচ্ছে লেখাপড়া করে নিজেকে গড়ার। এই সুবর্ণ সময়টা নষ্ট করলে লেখাপড়ার চরম ক্ষতি হবে। সবাই জানেন বর্তমান শিক্ষামন্ত্রীর অতীতের কর্মপরিচালনার বিষয়ে। অটোপাসের সম্ভাবনা ভবিষ্যতে আর থাকবে না। লেখাপড়া করেই পাস করতে হবে।’

তিনি বলেন, 'কিশোরদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বর্তমানে যেহেতু তারাবি নামাজ চলছে, সেহেতু নামাজ শেষে ৩০ মিনিট সময় অপেক্ষা করবে পুলিশ। অন্যতায় রাত ১০টার পর কোনো কিশোরকে রাস্তায় পেলে সরাসরি আইনানুগ বিচারের সম্মুখীন করা হবে।’

অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘নিজের সন্তানদের দায়িত্ব অন্য কাউকে দিয়েন না। নিজের সন্তানের দায়িত্ব নিজে নিন। তাদের দেখভাল করুন, পড়ার টেবিলে বসান। তারা কোথায় যায়, কী করে, কার সঙ্গে মেশে খোঁজ রাখুন। রাত ১০টার মধ্যে বাসায় যদি বাসায় না ফেরে, তবে অবশ্যই নিকটস্থ থানায় যোগাযোগ করুন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com