রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩২ পিএম
শিরোনাম ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক :
Published : Wednesday, 11 March, 2026

বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা ও উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বৈশ্বিক পরিস্থিতিকে অত্যন্ত সংকটময় বলে মন্তব্য করেন। তার মতে, একটি কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়েই এই সরকারের যাত্রা শুরু হয়েছে।


মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


চলমান বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, “গোটা বিশ্ব যেন একটি করুণ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। বিশ্ববাসী হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে। তবে আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলো সংঘাতের পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ ও সুস্থ সমাধানের পথে এগিয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটবে এটাই আমাদের প্রত্যাশা।”


আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি হবে না, সেটি মুখ্য বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে, নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং ভোটাররা কেন্দ্রে যেতে আগ্রহী হয়।”


তারুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com