রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৫৪ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
Published : Wednesday, 11 March, 2026
বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি

বাঁশখালীর ইউএনও খুলনায় বদলি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার ১১ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। তাকে খুলনা বিভাগে পদায়নের জন্য দায়িত্বমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একই আদেশে দেশের আরও কয়েকটি উপজেলার ইউএনওকেও তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এ আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com