রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৮:০৪:২৬ পিএম
শিরোনাম বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু        কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২       প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস মেরি-লুইস এতা       হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন      
বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার
স্পোর্টস ডেস্ক :
Published : Wednesday, 11 March, 2026

বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কারগত রোববার নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ঐতিহাসিক এই জয়ের পরপরই বিশ্বকাপজয়ী দলের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ড জানিয়েছে, বিশ্বকাপজয়ী দলটির জন্য মোট ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়া হবে। 

বিসিসিআই এক বিবৃতিতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাদের ধারাবাহিক সাফল্য কামনা করেছে। বিবৃতিতে সাইকিয়া জানান, পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় দল যেভাবে দাপট দেখিয়েছে এবং ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে ট্রফি ধরে রেখেছে, তা দেশের ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

 
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ২৫৫ রান সংগ্রহ করার পর জসপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে গুটিয়ে দেয়। বিসিসিআইয়ের পক্ষ থেকে দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com