| শিরোনাম |
|
ছাত্রদলের নতুন কমিটি আসছে, নেতৃত্বে কারা?
নিজস্ব প্রতিবেদক :
|
![]() ছাত্রদলের নতুন কমিটি আসছে, নেতৃত্বে কারা? ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে ২০২৪ সালের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটির মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে। নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সিনিয়র সহ সভাপতি আবু আফসান ইয়াহিয়া,বর্তমান সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ সভাপতি ইজাজুল কবির রুয়েল,সহ সভাপতি রিয়াদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন এছাড়াও, সহ সভাপতি আবু জাফর, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাহিত্য প্রকাশনা সম্পাদক প্রিন্স আলোচনায় আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে। |