রোববার ১২ এপ্রিল ২০২৬ ২০:০৪:৫১ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট
শার্শা উপজেলা প্রতিনিধিঃ
Published : Thursday, 12 March, 2026
দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো নাভারণের  ঐতিহ্যবাহী পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট

যশোরের শার্শা উপজেলার নাভারণের প্রায় এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর উদ্বোধনের মধ্য দিয়েপুনরায় চালু করা হয়েছে হাটটি। পুনরায় চালু উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভা শেষে আনুষ্ঠানিকভাবে হাটের উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

এ সময় তিনি বলেন,  প্রায় একশ বছরের পুরোনো নাভারণ পশুহাট একসময় এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র ছিল। কিন্তু নানা অনিয়ম ও সমস্যার কারণে হাটটি দীর্ঘদিন বন্ধ ছিল। ব্যবসায়ীদের স্বার্থ ও এলাকার ঐতিহ্য রক্ষায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে হাটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে আজ বুধবার থেকে হাটটি আনুষ্ঠানিকভাবে চালু হলো।

হাট সূত্রে জানা গেছে, পশুহাটে গরু বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে প্রতি গরুতে ৫০০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৩০০ টাকা করে খাজনা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ছাগল বিক্রির ক্ষেত্রে ক্ষেতয়ালদের কাছ থেকে ১৫০ টাকা এবং ব্যাপারিদের কাছ থেকে ৫০ টাকা নেওয়া হবে।স্থানীয়দের আশা, নাভারণের এই ঐতিহ্যবাহী পশুহাট পুনরায় চালু হওয়ায় এলাকার ব্যবসা-বাণিজ্য যেমন চাঙ্গা হবে, তেমনি ফিরে আসবে দীর্ঘদিনের হারানো ঐতিহ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও ওলামাদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, দীর্ঘ দিন নাভারণ পশু হাটটি বন্ধ থাকার পরে ইজারার মাধ্যমে চালু হল। আশা করি আইন শৃঙ্খলা মেনে হাটটি পরিচালিত হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com