বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৪:৫৫ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় জামায়াত নেতার নামে ষড়যন্ত্রমূলক মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন       সিংড়ায় ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব       শোভাযাত্রা আর সাংস্কৃতিক আয়োজনে জমল কলেজ ক্যাম্পাস       নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা       পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত       রেল ডিজি আফজালের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল: নেপথ্যে বরখাস্তকৃত দুর্নীতিবাজ রমজান       ধামইরহাট উৎসব মুখর পরিবেশে নববর্ষ পালিত      
তিতাসে সরকারি নির্দেশ উপেক্ষা করে কলেজ খোলার অভিযোগ: কঠোর অবস্থানে প্রশাসন, ঈদের পর তলব
তিতাস, (কুমিল্লা) সংবাদদাতা:
Published : Saturday, 14 March, 2026
তিতাসে সরকারি নির্দেশ উপেক্ষা করে কলেজ খোলার অভিযোগ: কঠোর অবস্থানে প্রশাসন, ঈদের পর তলব

তিতাসে সরকারি নির্দেশ উপেক্ষা করে কলেজ খোলার অভিযোগ: কঠোর অবস্থানে প্রশাসন, ঈদের পর তলব

পবিত্র রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি প্রজ্ঞাপন অমান্য করে কুমিল্লার তিতাস উপজেলার ‘ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজ’ খোলা রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কঠোর অবস্থান নিয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ঈদের পর জবাবদিহিতার জন্য তলব করা হবে বলে নিশ্চিত করেছে শিক্ষা অফিস।
রমজানকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সুনির্দিষ্ট সরকারি নির্দেশনা থাকলেও গত মঙ্গলবার (১০ মার্চ) তিতাস উপজেলার উক্ত কলেজটি খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় সংবাদকর্মী কবির হোসেনের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এলে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা একে ‘প্রশাসনের প্রতি চরম অবজ্ঞা’ ও ‘স্বেচ্ছাচারিতা’ হিসেবে অভিহিত করেন।
অভিযোগের সত্যতা যাচাই করতে সংবাদকর্মী সরাসরি ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলামের কার্যালয়ে গেলে তিনি উপস্থিত থাকা সত্ত্বেও ‘মিটিং’ এর অজুহাতে প্রায় এক ঘণ্টা সংবাদকর্মীকে বসিয়ে রাখেন। দীর্ঘ অপেক্ষায়ও তিনি দেখা দেননি। পরবর্তীতে বক্তব্য চেয়ে ইমেইল ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি নিজে কোনো সদুত্তর না দিয়ে প্রতিষ্ঠানের আইসিটি প্রভাষক শাহিদুল ইসলামের সাথে কথা বলার পরামর্শ দিয়ে দায় এড়িয়ে যান।
এ বিষয়ে তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান প্রতিবেদককে জানান, সরকারি প্রজ্ঞাপন অমান্য করে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, “বিষয়টি আমি অবগত আছি। ঈদের পর কলেজ কর্তৃপক্ষকে এ বিষয়ে দপ্তরে ডাকা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট সতর্কবার্তা—সরকারি প্রজ্ঞাপন অমান্য করে এমন ধরনের কাজ যেন কোনো প্রতিষ্ঠান আর না করে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া প্রতিক্রিয়ায় স্থানীয় সচেতন নাগরিকরা জানান, যখন সারাদেশে সরকারি নিয়ম মেনে ছুটি পালিত হচ্ছে, তখন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের এমন আচরণ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রশাসনের এই কঠোর অবস্থানকে তারা সাধুবাদ জানিয়েছেন।
শিক্ষা অফিসের এই সতর্কবার্তার পর এলাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এখন বিশেষ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তিতাসবাসী আশা করছেন, আইনের শাসন বজায় রাখতে প্রশাসন শেষ পর্যন্ত কঠোর ভূমিকা পালন করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com