বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৮:০৪:৩৯ পিএম
শিরোনাম নওগাঁয় ২ লাখ ৬০ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা       পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত       রেল ডিজি আফজালের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল: নেপথ্যে বরখাস্তকৃত দুর্নীতিবাজ রমজান       ধামইরহাট উৎসব মুখর পরিবেশে নববর্ষ পালিত       আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল       সংগীত থেকে সংসদ—স্বপ্ন দেখছেন শাহীনুর আবেদীন নজরুল সংগীতের কণ্ঠে রাজপথ, এবার জাতীয় সংসদে যেতে চান এক সাংস্কৃতিক সংগ্রামী       বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘সাংগ্রাই’ উৎসব শুরু      
চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি: :
Published : Saturday, 14 March, 2026
চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা

চুয়াডাঙ্গা দামুড়হুদায় বিধবা নারীকে কুপিয়ে গলা হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা গোপালপুর- দলিয়ারপুর গ্রামের মাঠে একটি তামাক ক্ষেতে হাত-পা বাধা ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় জোবেদা খাতুন (৪২) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) রাত সারে ৯ টার দিকে দলিয়ারপুর গ্রামের মৃত. শরিফ উদ্দিনের তামাক ক্ষেতের ভিতর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নারী জোবেদা খাতুন দলিয়ারপুর গ্রামের মৃত. তুফান হোসেনের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোবেদা খাতুন ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ইফতারের সময় হয়ে গেলে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা তাকে খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে গোপালপুর- দলিয়ারপুর গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতের মধ্যে হাত-মুখ বাধা ও এলোপাতাড়ি কোপানো ও গলাকাটা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

স্থানীয়রা ধারণা করছেন মাঠে কাজ করা পরিচিত এক বা একাধিক ব্যক্তি এই নারীকে মাঠে একা পেয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানির ভয়ে ধর্ষণ শেষে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। 

খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয়রা তামাক ক্ষেতের মধ্যে তার হাত-মুখ বাধা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম এন্ড অপস্), সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) জানান, লাশের সুরোত হাল শেষে লাশ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়েছে। এটি নিশ্চিত হত্যা কান্ড। তবে ময়না তদম্ত রিপোর্ট না পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারছিনা। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com