বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩৩ পিএম
শিরোনাম ভোলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি আটক, কোস্টগার্ডের অভিযান       পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?       চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা ​       জনবল সংকটে লালমনিরহাট সদর হাসপাতাল       দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার       স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন       কুষ্টিয়া সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক-১      
আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া :
Published : Saturday, 14 March, 2026
আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই মালামালসহ চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় চোরাই বৈদ্যুতিক মালামাল ও একটি ট্রাকসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ট্রাকভর্তি বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।


শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১টা ৫০ মিনিটে আশুগঞ্জ থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে একটি ট্রাক আটক করে। পরে ট্রাকটি তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ছয়টি ভাঙা কয়েলসহ ৩৩টি বৈদ্যুতিক মালিং তার, ৪২টি বৈদ্যুতিক করসাম, একটি কয়েল (ব্যারেল) বৈদ্যুতিক টানা তার, ৫০টি বৈদ্যুতিক টানা প্লেট, ৫০টি বৈদ্যুতিক টানা রড এবং মালিং তারের টুকরাভর্তি একটি ছোট বস্তা। এছাড়া ট্রাকের পেছনে লুকানো অবস্থায় তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।


এ সময় ঘটনাস্থল থেকেই চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শরিফুল ইসলাম ওরফে রবিন (২৬), মো. আসাদুজ্জামান (৪৪) এবং মো. সোহান (২১)।


পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেপ্তার হওয়া আসাদুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও একটি চুরির মামলা রয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com