বুধবার ১৩ মে ২০২৬ ০৯:০৫:০০ এএম
শিরোনাম গাসিক এ মাসব্যাপী কর মেলা উদ্বোধন প্রশাসকের বাজার পরিদর্শন        আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করল বিআরবি হসপিটালস        চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ        ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের আকস্মিক মিছিল, সর্বস্তরে সমালোচনার ঝড়        ধোবাউড়ায় নেতাই নদীতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান        ডেমরায় রাজউক– নীরবতা, ইমারত পরিদর্শক মোঃ অমিত হাসান এর বিরুদ্ধে ঘুষ ও অসহযোগিতার অভিযোগ        নদীতে গোসলে নেমে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার       
কুড়িগ্রামে হঠাৎ কালবৈশাখী ঝড়ে নৌকার মালিক নিহত, নিখোঁজ-১
কুড়িগ্রাম প্রতিনিধি
Published : Sunday, 15 March, 2026
কুড়িগ্রামে হঠাৎ কালবৈশাখী ঝড়ে নৌকার মালিক নিহত, নিখোঁজ-১
কুড়িগ্রাম জেলার  চিলমারী উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মিন্টু মিয়া (৩৬) নামে এক নৌকার মালিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ফরিদ হোসেন (৩২) নামে আরেক নৌকার মালিক ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চিলমারী উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ব্রহ্মপুত্র নদের ঘাটে বাঁধা নিজেদের নৌকা দেখতে যান নৌকার মালিক মিন্টু মিয়া ও ফরিদ হোসেন। ঝড়ের তীব্রতায় ঘাটে বাঁধা একটি নৌকা দড়ি ছিঁড়ে মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে ঝড়ের তাণ্ডবে ফরিদ হোসেন ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে নিখোঁজ হন বলে স্থানীয়রা জানান। নিখোঁজ ফরিদ হোসেনকে উদ্ধারের জন্য স্বজন ও এলাকাবাসী রাত থেকেই নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহত মিন্টু মিয়া ওই এলাকার শাহার উদ্দিনের ছেলে এবং নিখোঁজ ফরিদ হোসেন ইসহাক আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, ঘাটে বাঁধা নৌকা দেখতে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়েন তারা। এ সময় একটি নৌকা মিন্টু মিয়ার শরীরের ওপর আছড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং ফরিদ হোসেন নদীতে পড়ে নিখোঁজ হন। 

আজ (রোববার) সকাল ৯টার দিকে মিন্টু মিয়ার দাফন সম্পন্ন করা হয়েছে। তবে নিখোঁজ ফরিদকে উদ্ধারে স্বজন ও এলাকাবাসী এখনও নদীতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে চিলমারী মডেল থানার ডিউটি অফিসার আছমা আক্তার বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com