| শিরোনাম |
|
যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি; দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক :
|
![]() যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি; দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড শনিবার (৭ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মাওয়া ইনকামিং রোড এবং শহীদ ফারুক সরণীতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয়কে ০৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ফুটপাত হকারমুক্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |