রোববার ১২ এপ্রিল ২০২৬ ২০:০৪:৪২ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে দেখতে চায় স্থানীয়রা
নিজম্ব প্রতিনিধি :
Published : Monday, 16 March, 2026
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে দেখতে চায় স্থানীয়রা

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনকে দেখতে চায় স্থানীয়রা

নরসিংদী বাসীর দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেখতে চাওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। জেলার বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ বলছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, ত্যাগ এবং সাংগঠনিক দক্ষতার জন্য তিনি নরসিংদীর মানুষের কাছে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

তিনি (বিএনপি)—র দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা উল্লেখ করেন। বর্তমানে তিনি নরসিংদী জেলা বিএনপির সহ—সভাপতি এবং অতীতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী—৩ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতিক নিয়ে লড়েছিলেন।

স্থানীয়রা জানান, জেলার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এবং একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদান নরসিংদীর মানুষকে অনুপ্রাণিত করে। এজন্যই অনেকেই মনে করছেন, জেলার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে অভিজ্ঞ নেতৃত্ব দিতে পারলে জেলা পরিষদ আরও গতিশীল হবে।

নরসিংদী জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলের মতে, পরিষ্কার ভাবমূর্তি, অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে তোফাজ্জল হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের প্রত্যাশা, যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করে ভবিষ্যতে নরসিংদীর নেতৃত্বে এমন অভিজ্ঞ ব্যক্তিদের সুযোগ দেওয়া প্রয়োজন। 

উল্লেখ্য, গতকাল রোববার দেশের ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তবে এর মধ্যে এখনো নরসিংদী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com