রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৮:০৪:১৬ পিএম
শিরোনাম বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু        কিশোরগঞ্জে জমি বিরোধে ফার্নিচার মিস্ত্রি নিহত, গ্রেপ্তার ২       প্রথম নারী হিসেবে পুরুষ দলের প্রধান কোচ মেরি-লুইস মেরি-লুইস এতা       হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন      
গাজীপুর প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 16 March, 2026
গাজীপুর প্রেসক্লাব এর উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মহানগরীর পিটিআই অডিটোরিয়ামে সংগঠনের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোঃ শাহরিয়ার নজির, বিএনপি নেতা আহমেদ আলী রুশদী,  সাংবাদিক ফারদিন ফেরদৌস,  খায়রুল ইসলাম, ইকবাল আহমদ সরকার ডিএসবি'র কর্মকর্তা আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শেষের দিকে হলেও আপনাদের সাথে ইফতার করতে পেরে আনন্দিত। তাঁরা বলেন,  নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 উপস্থিত ছিলেন, বিএনপি নেতা এড শহীদুজ্জামান, মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিসসহ গাজীপুরের কয়েক শত সাংবাদিক, জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক শাহ শামসুল হক রিপন ও মাজহারুল ইসলাম কাঞ্চন। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com