রোববার ১৭ মে ২০২৬ ১১:০৫:৪৯ এএম
শিরোনাম প্রবাসী টাকায় বিলাসি জীবন, স্বামীর আত্মহত্যার চেষ্টা‎        পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী        পুরো ক্যারিয়ারে কখনই চিত্রনাট্য পড়েননি সালমান খান        পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন        জনগণের দাবি হলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী        সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট        তাড়াশে ঐতিহাসিক নওগাঁ শাহ শরীফ জিন্দানী রহ মাজার নতুন কমিটির পরিচিতি শোভা অনুষ্ঠিত       
ঈদের সিনেমা পাঁচ ধাঁচের
বিনোদন প্রতিবেদক :
Published : Wednesday, 25 March, 2026
ঈদের সিনেমা পাঁচ ধাঁচের

ঈদের সিনেমা পাঁচ ধাঁচের

ঈদে মুক্তি পেয়েছে পাঁচ ধাঁচের পাঁচ সিনেমা-আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন ‘প্রিন্স’, সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির ‘দম’, যাত্রাপথের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’, নায়কহীন রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং রিভেঞ্জের গল্প নিয়ে মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’।

বরাবরের মতোই ঈদের পাঁচটি সিনেমার মধ্যে হলের সংখ্যায় সবার চেয়ে এগিয়ে আছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটি সারাদেশের ১৩৩টি হলে মুক্তি পেয়েছে। দেশের প্রায় সব সিঙ্গেল স্ক্রিনেই দাপট দেখাচ্ছে এই সিনেমা। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধজগৎ নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার ও ডা. এজাজ।

মাল্টিপ্লেক্সগুলোতে গুরুত্ব পাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’। স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় ঈদের প্রথম দিন থেকেই ২৭টি শো পেয়েছে সিনেমাটি। আফরান নিশো ও পূজা চেরি অভিনীত এই সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘দম’ প্রথম দিন থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে। ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, এর জনপ্রিয়তা এতটাই যে স্টার সিনেপ্লেক্সের শো সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ থেকে ২৯। অর্থাৎ দুটি শো বেড়েছে সিনেমাটির।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে। এ ছাড়া কুলিয়ারচরের আনন্দ সিনেমা হলের দর্শকরাও সিনেমাটি দেখতে পাচ্ছেন। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন ভারতের সুস্মিতা চ্যাটার্জি। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের অভাবনীয় সাড়া এবং ইতিবাচক প্রতিক্রিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিয়াম। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের এই নতুন অবতার দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘আমরা এই দিনটির জন্য ওয়েট করি, কারণ সিনেমা অডিয়েন্সের জন্য বানানো। অডিয়েন্সের ভালো লাগা, অডিয়েন্সের যত ধরনের রি-অ্যাকশন এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি। সো ইটস আ ফ্যান্টাসটিক ডে ফর আস যে, আমরা যে রাক্ষসটা যেটা ভেবে বানাচ্ছিলাম, অডিয়েন্স আসলে সেটার সঙ্গে রিলেট করতে পারছেন।’

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কুমিল্লার কে স্ক্রিনে। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, শরীফুল রাজ ও শ্যামল মাওলা। এ ছাড়া কণ্ঠশিল্পী মাশাকেও এই চলচ্চিত্রে দেখা যাবে। দর্শকদের বিশেষ আগ্রহ ও প্রশংসায় ভাসছে পরিচালক তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে উঠে এসেছে। সামাজিক মাধ্যমে সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করছেন। হুমায়ূন আহমেদের গল্পের এক অদ্ভুত জাদু থাকে, যেখানে মানুষের সূক্ষ্ম অনুভূতি এবং নিঃশব্দ যন্ত্রণাগুলো খুব সহজেই দর্শকের হৃদয়ে গেঁথে যায়। সেই চিরচেনা জাদুকে সেলুলয়েডে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তানিম নূর। পরিচালক জানিয়েছেন, তিনি ২০০৭ সালের সেই প্রেক্ষাপট বজায় রেখেই সিনেমার ভিজ্যুয়াল বয়ান তৈরি করেছেন। ‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে আবর্তিত। এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ এর কাস্টিং।

ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখা, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও খুলনার লিবার্টি সিনেমায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর ও সাবেরী আলম।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com