মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:২৯ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 28 March, 2026

ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখকে সংযোগকারী জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) শ্রীনগর-লেহ হাইওয়ে এনএইচ-১ এ দুর্ঘটনাটি ঘটে। তুষারধসটি জোজিলা পাসের লাদাখ অংশে আঘাত হানে, এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে যায়। খবর এনডিটিভির। 
ঘটনার পর মহাসড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বরফ সরানো এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন বড় পরিসরে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি সংস্থা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিষয়টি  নিশ্চিত করেছেন। তিনি শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, বিআরও ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে এখনো কেউ আটকে আছে কি না তা খুঁজে দেখছেন।
৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়কটি এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। ১১ হাজার ৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস অতিক্রম করা এই সড়কটি একদিকে যেমন দৃষ্টিনন্দন, অন্যদিকে তেমনই বিপজ্জনক। ভারি তুষারপাত ও কঠিন ভূপ্রকৃতির কারণে শীতকালে প্রায়ই এই সড়কের ওই অংশ বন্ধ থাকে। এই সমস্যার স্থায়ী সমাধানে জোজিলা পাসের নিচ দিয়ে একটি বড় টানেল নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলে এটি লাদাখের সঙ্গে সারা বছরের জন্য নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে।

ভারত নিহত


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com