| শিরোনাম |
|
বিটিভির পর্দায় আজ রাত ৯ টায় নাটক- কাজল রেখা
বিনোদন প্রতিবেদক :
|
![]() বিটিভির পর্দায় আজ রাত ৯ টায় নাটক- কাজল রেখা এতে অভিনয় করেছেন ডলি জহুর, আমীন আজাদ, আশিক চৌধুরী, মাফিয়া বিথী, নিশক তারেক আজিজ, মাহি, জারা জেবিন সহ অনেকে৷ কাজল রেখা” নাটকের একটি মাত্র খুব চমৎকার মেলোডি রোমান্টিক গান, গানটি লিখেছেন আশিক বন্ধু, মুরাদ নুরের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন জাহিদ অন্ত ও সাবরিনা খান। কাজল রেখা নাটক নির্মাণের অনুভূতি জানিয়ে পরিচালক তুষার মাহমুদ বলেন- নাটকের নামকরণের সাথে গল্পের মেলবন্ধনে নাটকটি উপভোগ্য হবে। দর্শকরা দেখে বিনোদিত হবেন। সেই সাথে নাটকের গানটিও চমৎকার শ্রুতিমধুর। সবার ভালো লাগবে। তাই নাটকটি দেখার আমন্ত্রণ, সবাই আজ বিটিভির পর্দায় রাত ৯ টায় চোখ রাখুন। |