রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:৩২ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
বলিউড যাত্রায় আলোচনায় আরিফিন শুভ, ভারতীয় গণমাধ্যমেও চলছে প্রশংসা
বিনোদন ডেস্ক :
Published : Wednesday, 1 April, 2026
বলিউড যাত্রায় আলোচনায় আরিফিন শুভ, ভারতীয় গণমাধ্যমেও চলছে প্রশংসা

বলিউড যাত্রায় আলোচনায় আরিফিন শুভ, ভারতীয় গণমাধ্যমেও চলছে প্রশংসা

দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকার আরিফিন শুভ। নিজের প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’ ১৯ মার্চ মুক্তির পর ভারতীয় শীর্ষ গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বারবার উঠে আসছে তার নাম—কখনও ‘স্ট্যান্ডআউট লিড’, কখনও বা সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হিসেবে। 

একের পর এক ইতিবাচক মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি আর শুধু দেশের তারকা নন; বরং ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন আন্তর্জাতিক অঙ্গনের একজন পরিচিত মুখ হিসেবে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক শীর্ষ বিনোদন ম্যাগাজিন হলিউড রিপোর্টার তাদের ইন্ডিয়ান সংস্করণে ‘জ্যাজ সিটি’ সিরিজের পর্যালোচনায় লিখেছে, এই সিরিজে সবচেয়ে কার্যকর দিক হলো বাংলাদেশি তারকা আরিফিন শুভর প্রধান চরিত্রে অভিনয়। তাদের ভাষায়, তার পারফরম্যান্সই দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ। 

ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সিরিজটিকে ‘দৃঢ় অভিনয়ে নির্মিত’ বলে উল্লেখ করেছে। তাদের মূল্যায়নে, শক্তিশালী অভিনয়ই এই নির্মাণকে আলাদা মাত্রা দিয়েছে। 

ডিজিটালভিত্তিক বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম স্ক্রল তাদের পর্যালোচনায় আরিফিন শুভকে ‘জিমি’ চরিত্রের জন্য একটি ‘স্মার্ট চয়েস’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, চরিত্রটির ভেতরের পরিবর্তন ও স্তরগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যেখানে তার অভিনয়ে সবসময়ই একটি পরিশীলিত সৌন্দর্য ও স্বচ্ছন্দ উপস্থিতি বজায় থাকে। এমনকি সিরিজের সীমাবদ্ধতার মধ্যেও শুভর উপস্থিতি দর্শককে ধরে রাখার অন্যতম প্রধান কারণ—যা তাকে এই কাজের সবচেয়ে লক্ষণীয় দিকগুলোর একটি করে তুলেছে।

ভারতের আর্থিক ও বিশ্লেষণভিত্তিক সংবাদমাধ্যম মানিকন্ট্রোল তাদের পর্যালোচনায় জানিয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অভিনয় সিরিজটিকে আকর্ষণীয় করে রেখেছে। 

বিনোদনকেন্দ্রিক পোর্টাল এম৯ নিউজ বলছে, আরিফিন শুভ তার চরিত্রে এক ধরনের স্টাইলিশ উপস্থিতি এনেছেন এবং স্বাচ্ছন্দ্যে চরিত্রটি বহন করেছেন। 

ডিজিটাল সংবাদমাধ্যম নিউজবাইটস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শুভর পারফরম্যান্সই সিরিজটিকে দর্শকের জন্য আকর্ষণীয় করে তুলেছে। 

বলিউডভিত্তিক প্ল্যাটফর্ম লেটেস্টলি আরিফিন শুভকে ‘স্ট্যান্ডআউট লিড পারফরমার’ হিসেবে উল্লেখ করেছে, যা তার অভিনয়ের আলাদা শক্তির দিকটি তুলে ধরে। 

এছাড়া চলচ্চিত্র বিশ্লেষণভিত্তিক পোর্টাল বাপ অব মুভিজ বলছে, আরিফিন শুভ সংযত অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে দৃঢ়ভাবে উপস্থাপন করেছেন। 

ভারতের জনপ্রিয় হিন্দি সংবাদপত্র আমার উজালা তাদের পর্যালোচনায় লিখেছে, জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভ আত্মবিশ্বাসের সঙ্গে অভিনয় করেছেন, যেখানে তার চরিত্রে আকর্ষণ ও অন্তর্দ্বন্দ্ব দুটোই ফুটে উঠেছে। 

অন্যদিকে, আঞ্চলিক বাংলা সংবাদমাধ্যম টিভি৯ বাংলা মন্তব্য করেছে, এই চরিত্রের জন্য আরিফিন শুভকে তার ভক্তরা দীর্ঘদিন মনে রাখবেন। 

‘জ্যাজ সিটি’ মুক্তির পর ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভর অভিনয় নিয়ে যে ধারাবাহিক প্রশংসা দেখা যাচ্ছে, তা শুধু এই কাজটির গ্রহণযোগ্যতাই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে একজন বাংলাদেশি অভিনেতার অবস্থানকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে। 

গেল ১৯ মার্চ ‘জ্যাজ সিটি’ সনি লিভে প্রকাশের পর ট্রেন্ডিংয়ের শীর্ষে ওঠে সিরিজটি। সেই ধারাবাহিকতা এখনো ট্রেন্ডিংয়ে নিজের বজায় রেখেছে মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার এই সিরিজ। ‘জ্যাজ সিটি’র পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয়কে কেন্দ্র করে, আর সেই চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এই সিরিজে তিনি অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এবারই প্রথম বাংলা ভাষায় কোনো সিরিজ প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি। 

‘জ্যাজ সিটি’র পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com