রোববার ১২ এপ্রিল ২০২৬ ১৯:০৪:০৩ পিএম
শিরোনাম কুষ্টিয়ায় ১১ দলের বিক্ষোভে সংবিধান সংস্কার ও জ্বালানি সংকট নিরসনের দাবি       ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত        বান্দরবানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক        বগুড়ায় কৃষক কার্ড বাস্তবায়নে আরডিএ ও রাকাব এর শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা       জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী       পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের সাথে সংঘর্ষে স্কুল ছাত্র নিহত       বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু       
বাংলাদেশে শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়
ক্রীড়া প্রতিবেদক :
Published : Saturday, 4 April, 2026
বাংলাদেশে শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়

বাংলাদেশে শেষ হচ্ছে কাবরেরা অধ্যায়

বাংলাদেশ ফুটবলে হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হচ্ছে। আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত চুক্তি থাকা এই স্প্যানিশ কোচের সঙ্গে নতুন করে আর চুক্তি করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ, গত ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তার অধীনে শেষ ম্যাচটি খেলে ফেলেছে জামাল-তপুরা।

আগামী মাস থেকে নতুন প্রধান কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে বাফুফে। সেখানে সাক্ষাৎকার দেয়ার সুযোগ পাবেন কাবরেরারও। আজ বাফুফে ভবনে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, ‘আজ থেকেই আমরা কোচ দেখা শুরু করে দিয়েছি।’

সিঙ্গাপুর সফরের পর দলের সঙ্গে ঢাকায় ফিরলেও, গত শুক্রবার নিজ দেশ স্পেনে ফিরে গেছেন কাবরেরা। ৩০শে এপ্রিল তার চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com