| শিরোনাম |
|
ঢাকা কলেজের সাউথ হলে ছাদ ধসে শিক্ষার্থী আহত, সংস্কারের দাবি শিক্ষার্থীদের
কলাবাগান প্রতিনিধি, ঢাকা
|
|
![]() ঢাকা কলেজের সাউথ হলে ছাদ ধসে শিক্ষার্থী আহত, সংস্কারের দাবি শিক্ষার্থীদের আহত শিক্ষার্থীর নাম মুশফিক হাসান, তিনি ইন্টারমিডিয়েট শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ছাদের বড় বড় সিমেন্টের অংশ ভেঙে পড়ে তার মাথায় লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই দেন। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা অভিযোগ করেন, সাউথ হলসহ ঢাকা কলেজের বেশ কিছু হল অনেক পুরোনো হওয়ায় অবকাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তারা। একাধিক শিক্ষার্থী বলেন, "আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে হলে বসবাস করছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” তারা দ্রুত হলগুলোর সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা আশা করছেন, এই ঘটনার পর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে। |